1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

সু চির দলের নিবন্ধন বাতিল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির (এনএলডি) নিবন্ধন বাতিল করতে যাচ্ছে সামরিক জান্তার নিয়োগ করা নির্বাচন কমিশন। শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এ তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশনের এক সদস্যের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছিল। ওই বৈঠকে এনএলডির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়।

গত বছর মিয়ানমারে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে আসছিল সেনাবাহিনী। অবশ্য ওই সময় ক্ষমতাসীন এনএলডি এবং নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে। ওই পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

শুক্রবার সামরিক জান্তা সমর্থিত ইউনিয়ান ইলেকশন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে বলেছেন, ‘নির্বাচনে এনএলডি যে কারচুপি করেছিল তা ছিল অবৈধ। তাই আমাদেরকে এই দলটির নিবন্ধন বাতিল করতে হবে।  যারা এই  কাজটি করেছিল তাদেরকে বিশ্বাসঘাতক  হিসেবে বিবেচনা করা হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com