1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সীতাকুণ্ডে ট্রাক উল্টে প্রাণ গেল তিনজনের

  • আপডেট টাইম :: শনিবার, ২২ মে, ২০২১

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরীফুল (৪৬) ও আব্দুল খালেক (৫০)। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। তারা হলেন- মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫)। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘সকাল ৯টার দিকে সীতাকুণ্ড এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি পাঁচজনকে হাসপাতালের ২৫, ২৬ ও ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।’

চিকিৎসকের বরাতে তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে মহসিন ও আলম নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com