1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ‘ইয়াস’

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

শনিবার (২২ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। তবে, তিনি বলেছেন, ‘ঘূর্ণিঝড় নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু এটি এখন পর্যন্ত লঘুচাপ হয়ে আছে, এখনই আতঙ্ক কিংবা শঙ্কার কিছু নেই। তবে, অন্যান্য বারের মতো এটা সুপার সাইক্লোন হয়ে আঘাত হানতে পারে। আরেকটা বিষয় হলো—ঘূর্ণিঝড় এগুনোর সময় প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে। দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। সেজন্য আমরা আমাদের পুরো উপকূলকে সতর্ক করব, প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘এটি এখন লঘুচাপ অবস্থায় আছে। আগামীকালকের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ হবে। এর পর ২৩ থেকে ২৪ তারিখের মধ্যে নিম্নচাপ হবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে।’

ইয়াস ২৬ মে ভূমিতে আঘাত করতে পারে, এ আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভূমিতে ওঠার সময় এর গতিবেগ হবে ১২০ থেকে ১৯০ কিলোমিটার। এটা বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি আছে। এখন পর্যন্ত এর ডিরেকশন ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে। এটি যে অবস্থায় আছে, সেখান থেকে যদি সোজাসুজি আসে, তাহলে আমাদের খুলনা বিভাগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা জানার পর আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি।’

ইয়াস মোকাবিলায় আজ শনিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পলিসি কমিটির সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রস্তুতি সভার পর মাঠ প্রশাসনে নির্দেশনা পাঠিয়ে দেব। ইতোমধ্যে সিপিপি ভলান্টিয়ারদের জানিয়ে দেওয়া হয়েছে। প্রচার কাজ শুরু হচ্ছে।‘

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেছেন, ‘ঘূর্ণিঝড়টি এখনও সৃষ্টিই হয়নি। তাই, কোনো কিছু স্পষ্ট করে বলা যাবে না। তবে, আমাদের পূর্বপ্রস্তুতি আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com