1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

লাতিন আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়ালো

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ মিলিয়ন তথা ১০ লাখ ছাড়িয়েছে। খবর রয়টার্স ও এএফপি’র।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ব্রাজিলের সাও পাওলোতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর শুক্রবার পর্যন্ত দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল মিলিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বর্তমানে এই সংখ্যা ১০ লাখ ১ হাজার ৪০০। যা বিশ্বের মোট মৃত্যুর ৩০ শতাংশ। আর এই অঞ্চলের দেশগুলোতে মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ কোটি ১৫ লাখ মানুষ।

অবশ্য লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের মোট মৃত্যুর ৯০ শতাংশই ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা ও পেরুর। এই পাঁচ দেশেই মারা গেছে ৮ লাখ ৯৫ হাজার ৩২ জন।

ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছে ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন। মেক্সিকোতে ২ লাখ ২১ হাজার ২৫৬ জন। কলম্বিয়ায় ৮৪ হাজার ২২৮ জন। আর্জেন্টিনায় ৭৩ হাজার ৬৮৮ জন এবং পেরুতে ৬৭ হাজার ৫৬৯ জন।

অবশ্য লাতিন আমেরিকা অঞ্চলে করোনার টিকার সংকট রয়েছে। সংকট রয়েছে প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রীর। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত লাতিন আমেরিকার মাত্র ৩ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com