1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ই-টিন আছে, রিটার্ন জমা না দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা: যা বলছে এনবিআর ও আয়কর আইন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট উদ্ধার করা ১ লাখ পিস ইয়াবা ‘গায়েব করে দিলেন’ তিনি! স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন বেশি লাভের প্রলোভনে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১

মেসি জাদুতে কোপার শেষ আটে বার্সা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে বৃহস্পতিবার রাতে বার্সার বড় জয়ে মেসি করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন আঁতোয়ান গ্রিজমান, ক্লেমন্ট লংলে ও আর্থার।

কাতালান ক্লাবটির জার্সিতে এটি মেসির ৫০০তম জয়। স্প্যানিশ ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন মেসি।

ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন গ্রিজমান। বক্সের ডান দিকে নেলসন সেমেদোকে বল বাড়িয়েছিলেন মেসি। সেমেদোর পাস থেকে এক ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লংলে। মেসির কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার।

বাকি তিনটি গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে নিজের প্রথম গোলে স্কোরলাইন ৩-০ করে ফেলেন মেসি। মাঝমাঠ থেকে ইভান রাকিটিচের লম্বা করে বাড়ান বল ধরে এগিয়ে গিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। সেখান থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।

৭৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান আর্থার। গোলটা পেতে পারতেন অবশ্য আনসু ফাতি কিংবা মেসি। প্রথমে বক্সে ঢুকে ফাতির নেওয়া শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে মেসির শট ফেরান লেগানেসের এক ডিফেন্ডার। তবে আর্থারকে গোল করা থেকে রুখতে পারেনি অতিথিরা।

আর ৮৯ মিনিটে লেগানেসের জালে পঞ্চম পেরেকটি ঠুকে দেন মেসি। রাকিটিচের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান গত বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com