1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ, পায়রা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : পায়রা বন্ধরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় এটি ঘনিভূত হয়ে নি¤œচাপ এবং পরবর্তী গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাই বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। একই সাথে গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আজকের মধ্যে তীরে ফিরে আসতে নির্দেশ দেয়া হয়েছে।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা সাংবাদিকদের বলেন, মৎস্য শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ ট্রলার আগে ভাগেই মহিপুর-আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে বলে জানান।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত মো: শহীদুল হক কলাপাড়ার সকল ইউপি চেয়ারম্যানদের সাথে যোগাযোগের মাধ্যমে সকল ধরণের প্রস্তুতি গ্রহণের কথা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com