1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

১ মাস ১৮ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ চলাচল শুরু

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

মুন্সিগঞ্জ: টানা ১ মাস ১৮ দিন বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারো শুরু হয়েছে লঞ্চ চলাচল। লঞ্চ সচল হওয়ায় এ নৌরুটের ফেরিতে যাত্রী চাপ ও ভোগান্তি দুটিই কমেছে। সোমবার (২৪ মে) সকাল থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়।

সরেজমিন দেখা যায়, সকাল ৭টায় শিমুলিয়াঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি লঞ্চ। আবার বাংলাবাজার ঘাট থেকেও লঞ্চ শিমুলিয়াঘাটের দিকে আসছে। তবে নির্দেশনা অনুযায়ী, অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও অধিকাংশ লঞ্চেই মানা হচ্ছে না সে নিয়ম। তবে ধারণ ক্ষমতার চেয়ে কিছুটা কম যাত্রী নেয়া হচ্ছে।

ফরিদপুরগামী যাত্রী তাইজুল ইসলাম বলেন, সরকার সব নৌরুটে লঞ্চ চলাচলের আদেশ দিয়েছে। আসলে করোনা যাদের হওয়ার তাদের ঠিকই হবে। দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকায় আমাদের ভোগান্তিতে পড়তে হয়। এখন কিছুটা স্বস্তি ফিরেছে।

আরেক যাত্রী নূর বাহার বলেন, ‘লঞ্চ আবার চালু হয়েছে। লঞ্চ দিয়েই এখন চলাচল করবো। ফেরিতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পুড়ে যেতে হয়’।

আনোয়ার হোসেন নামের লঞ্চ কর্মচারী বলেন, ‘এতদিন কাজ না থাকায় ধার-দেনা করে কোনোরকমে চলেছি। আজ থেকে লঞ্চ চলছে। ফলে কম বেশি যাই হোক টাকা তো আয় হবে’।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, সরকারি নির্দেশনা মেনে বিধিনিষেধ মেনেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌরুটে বর্তমানে ৮৭টি লঞ্চ সচল রয়েছে।

এরআগে সর্বশেষ গত ৪ এপ্রিল এ নৌরুটে লঞ্চ চলাচল করেছিল। ৫ এপ্রিল থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

এদিকে লঞ্চ ছাড়াও নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি সচল রয়েছে বলে জানিয়ে বিআইডাব্লিউটিসি সূত্র। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রী একবারেই কমে গেছে। ঘাটে পারাপারের অপেক্ষা তেমন যানবাহনও নেই। যেসব যানবাহন আসছে সেগুলো সহজেই ফেরিতে উঠতে পারছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com