
বাংলার কাগজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের লক্ষ্যে মনিটরিং সেল গঠন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি এ সেল গঠন করেছে।
সোমবার (২৫ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াস সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
সার্বক্ষণিকভাবে যেকোনো প্রয়োজনে এসব নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে মনিটরিং সেল।
মনিটরিং টিমের সদস্য: ডা. হেদায়েতুল ইসলাম বাদল ০১৬১৭০০০০১৭, আখলাকুর রহমান মাইনু ০১৯১১৩৯৪৩১৪, মো. হারুন-অর-রশীদ ০১৭১১৫৮২৪৭৫, মো. মাহবুব রশীদ ০১৭১১০০৫৭১৭, মো. মিজানুর রহমান ০১৭১৬৫৮০৮৯৬, মো. আব্দুল বারেক
০১৭১১২৮১৮৯২, আকাশ জয়ন্ত গোপ ০১৯১৫৫৫৮৩০, বেলাল মোহাম্মদ নুরী ০১৮১৯৯৪০২৮৩, আমিনুর রশীদ লিটন
০১৮২৭১৭৪৫৫৮, অরিন্দম হালদার ০১৭৭৯২৪৭৬৪৪, গোপাল সরকার ০১৭১৫৮১৪৪৯৪, আব্দুল্লাহ আল মাসুম ০১৬৭০৬৬০৭৭০, খালিদ হোসাইন খান বিপু ০১৯১৫২২৬৩২৮।