1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় লিচু কুড়াতে গিয়ে এক কিশোর, বিলে ধান মাড়াই করতে গিয়ে এক কৃষক, গোমস্তাপুর উপজেলায় আম কুড়াতে গিয়ে দুই কিশোরীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

এ সংবাদটি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন ও গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস। সোমবার (২৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া পাড়ার শরিফুল ইসলামের ছেলে আল আমিন (১২), নামো হড়মা গ্রামের এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৬), রহনপুর পৌরসভার হুজরাপুর গ্রামের বিপুলের মেয়ে খুশী (১৩) ও গোমস্তাপুর ইউনিয়নের অভিমান্যপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে শাহিদা খাতুন (১৩)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জানান, ঝড়ের সময় কিশোর আল আমিন বাড়ির পাশের লিচুর বাগানে লিচু কুড়াতে গিয়ে বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অনুপনগরের বিলে ধান মাড়াই করতে গিয়ে কৃষক রবিউল ইসলামের ঘটনাস্থলে মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ওসি জানান, মৃত কিশোরীরা ঝড়ের সময় আম কুড়াতে বাগানে যায়। সেই সময় বজ্রপাতের আঘাতে তারা গুরতর আহত হয়। তাদের পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com