1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

শ্রীবরদীতে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ঝগড়ার চর বাজারে অভিযান পরিচালনা করে শ্রীবরদী থানা পুলিশ। থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার বিশ্বাস এর নির্দেশনায় এসআই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৭ জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলো- উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর গ্রামের মৃত জ্যোতি মিয়ার ছেলে রফিক (৩২), মৃত জহুরুলের ছেলে খাদেম (২৯), আ: আজিজের ছেলে শামীম (২৫), শহিদ মিয়ার ছেলে আলম (১৮), জাবেদ আলী’র ছেলে দেলোয়ার হোসেন (৩০), ইসলামপুরের পেচার চর গ্রামের আকরাম শেখের ছেলে আমিনুল বাবু (১৮) ও বাউশমারী গ্রামের জীবন মিয়ার ছেলে রাখাল (২৪)।
এসময় সময় তাদের কাছে ৪৮টি তাস ও নগদ টাকা পাওয়া যায়। ২৪ মে সোমবার দুপুরে আটককৃতদের শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিল্পব কুমার বিশ্বাস বলেন, জুয়া এমন একটি সামাজিক ব্যাধি যা দ্রুততম সময়ে নিজেকে এবং পরিবারকে ধ্বংস করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে যেন কেউ এই ব্যাধিতে আক্রান্ত না হয়। মাদক, জুয়া ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com