1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

একদিনে আরও ৪ হাজারের বেশি মৃত্যু ভারতে

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তি মিলছে না। মাত্র একদিন আগেই সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমতে দেখা গেলেও গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আবারও বদলে গেছে।

এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার মানুষ। একই সময়ের মধ্যে মারা গেছে ৪ হাজার ১৫৭ জন।

একদিন আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার। একই সময়ে ৩ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সময়ের মধ্যে ২২ লাখ ১৭ হাজার ৩২০ জনের দেহে করোনা পরীক্ষা হয়েছে। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। বুধবার তা ২৫ লাখের নিচে নেমেছে।

করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীসগঢ়, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫। ভারতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ছাড়িয়েছে।

মহারাষ্ট্রে সংক্রমণ ২৫ হাজারের নিচে নেমেছে গত কয়েকদিন ধরেই। কিন্তু গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৭ জনের। কর্নাটকেও মৃত্যু হয়েছে ৫৮৮ জনের। তামিলনাড়ুতে ৪৬৮ জনের মৃত্যু হয়েছে।

এই তিন রাজ্যেই মৃত্যু সবচেয়ে বেশি। অপরদিকে গত ২৪ ঘণ্টায় কেরালায় ১৭৭ জন, উত্তরপ্রদেশে ১৫৭ জন, দিল্লিতে ১৫৬ জন, পশ্চিমবঙ্গে ১৫৭ জন, রাজস্থানে ১০৫ জন, হরিয়ানায় ১২৮ জন, বিহারে ১০৪ জন, পাঞ্জাবে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com