1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে ঢাকায়

নাইজেরিয়ায় ২০০ যাত্রী নিয়ে নৌকাডুবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ২০০ জন নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৬ মে) ২০০ জন যাত্রী নিয়ে নৌকাটি নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেবি রাজ্যে ডুবে যায়। রাজ্যের গভর্নরের মুখপাত্র ইয়াহিয়া সারকি বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইয়াহিয়া সারকি বলেছেন, ‘নৌকাটিতে ২০০ জন যাত্রী ছিল। নৌকাটি পাশ্ববর্তী দেশ নাইজার থেকে আসছিল। মাঝ নদীতে সাধারণ কাঠ দিয়ে স্থানীয়ভাবে তৈরি নৌকাডি ডুবে যায়। কতোজন মারা গেছে সঠিক বলা যাচ্ছে না। কারণ, এখনো মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।’

তিনি আরও জানিয়েছেন নৌকাটি কাইনজি লেকে ওয়ারা নামক স্থানের কাছাকাছি জায়গায় ডুবে যায়। যেটা নাইজার নদীর অংশ।

অবশ্য এই ধরনের ঘটনা নাইজেরিয়ায় নতুন নয়। দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবে এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে। তবে এবারের ঘটনায় যাত্রী সংখ্যা অনেক। তাই হতাহতের সংখ্যাও বেশি হবে বলে শঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com