1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে উপজাতি নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে অপূর্ব মারাক (৪৮) নামে এক উপজাতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাত বারোটার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম মায়াঘাসিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে বন্যহাতির একটি দল উপজেলার মায়াঘাসি ও পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া গ্রামের বেশকিছু এলাকাজুড়ে তান্ডব চালায়। এসময় হাতির দলটি গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করতে থাকে। এতে হাতি উপদ্রুত দুই গ্রামের কয়েকশ লোক মশাল, সার্চ লাইট ও সাইরেন বাজিয়ে হাতির তান্ডব ঠেকানোর চেষ্টা চালিয়ে আসছিল। হাতির দলটিও বারবারই লোকালয়ে আসার চেষ্টা চালিয়ে আসছিল। এভাবে মধ্যরাত পর্যন্ত হাতি-মানুষের যুদ্ধ চলে। একপর্যায়ে হাতির দলটিকে তাড়া দিলে দলছুট একটি হাতি পেছনে পড়ে যায়। একইভাবে হাতির দলকে পাহাড়ের দিকে তাড়া দিয়ে ফেরার সময় দলছুট হয়ে পেছনে পড়ে যায় অপূর্ব মারাক। এমতাবস্থায় দলছুট হাতিটি অপূর্বকে শুঁড়ে পেচিয়ে আছাড় দিয়ে হত্যা করে। কিছুক্ষণ পর এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। নিহত অপূর্ব পানিহাতা ফেকামারী (বিশপনগর) গ্রামে বসবাস করেন।
এদিকে শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com