1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কিশোরগঞ্জে বিদুৎস্পর্শে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সদর উপজেলার জালিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন, হারুন অর রশিদ (৪৫), তার ছেলে বাবলু (১৮) ও ভাতিজা শাদ (১০)। তারা জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ‌্যুতের প্রধান খুঁটি থেকে তার টেনে বাঁশের খুটির ওপর দিয়ে বাড়িতে সংযোগ নেওয়া হয়েছে। শাদ ওই বাঁশের খুঁটিতে তার সাইকেল রাখে। দুপুরে সেখানে থেকে সাইকেল আনতে গিয়ে বিদ‌্যুতায়িত হয় সে। শাদকে বাঁচাতে চাচাতো ভাই বাবলু ও চাচা হারুন অর রশিদ এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, বাঁশের খুঁটি থেকে কীভাবে তারা বিদ‌্যুতায়িত হলো বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন‌্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com