1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

বান্দরবানে প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকালে জেলা শহরের রোয়াংছড়ি বাসষ্টেশনস্থ সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ ধর্মীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত হয়।
এ উপলক্ষে সকাল থেকে বিহারে বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন, বৌদ্ধ কীর্তন, বিশ্ব শান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, ভিক্ষুসংঘের পিন্ডদান, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের নৈর্বাণিক শান্তি কামনায় বুদ্ধপূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান করা হয়। বিকালে আলং নৃত্য সহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে উদ্যাপিত হয় অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা: ১মিনিটে বিহার প্রাঙ্গনে প্রয়াত ভান্তের পবিত্র শবদেহে আতশবাজি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিসংযোগ করা হয়।
এসময় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য সংঘরাজ ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অন্যান্যের মধ্যে ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান সার্বজনীন কেন্দ্রিয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি বেসান্ত বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, প্রয়াত ভদন্ত উদয়ন জ্যোতি মহাস্থবিরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদ্যাপন পরিষদের সভাপতি চৌধুরী প্রকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com