1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময় আরামদায়ক ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে শেরপুরে চালু হলো স্লিপার বাস সার্ভিস ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

৬ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজেট প্রস্তাব বাইডেনের

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বার্ষিক বাজেট প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরিমাণ ধরা হয়েছে ৬ ট্রিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলার। এই বাজেট পরিকল্পনায় ধণাঢ্য মার্কিন নাগরিকদের ট্যাক্সের পরিমাণ অত্যাধিক হারে বাড়বে। শনিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

এই বাজেটে বিভিন্ন নতুন ধরনের সামাজিক কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। এই প্রস্তাবনা এখন মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। যদিও এটিকে ‘অস্বাভাবিক খরুচে’ বলে আখ্যায়িত করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

এই বাজেট পরিকল্পনায় ২০৩১ নাগাদ যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ জিডিপির ১১৭ শতাংশ বাড়বে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের চেয়েও বেশি।

যদিও প্রস্তাবিত এই বাজেটে ৩ ট্রিলিয়ন ডলার ট্যাক্স আদায়ের পরিকল্পনা করা হয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানের ট্যাক্স, মূলধন এবং আয়কর বৃদ্ধির মাধ্যমে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

বাইডেনের প্রস্তাবিত বাজেটে দেড় ট্রিলিয়ন ডলার ধরা হয়েছে পেন্টাগন এবং অন্যান্য সরকারি দফতরের ব্যয় হিসেবে। এছাড়া পূর্বঘোষিত দুই পরিকল্পনা কর্মসংস্থান ও পরিবার পরিকল্পনায় ধরা হয়েছে যথাক্রমে ২ দশমিক ৩ এবং ১ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।

এ বাজেট প্রস্তাবনার বিষয়ে বাইডেন বলেন, ‘সরাসরি মার্কিন জনগণের পেছনে বিনিয়োগ আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি কোষাগারকে সমৃদ্ধ করে তুলবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com