1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

নালিতাবাড়ীতে বাদশা-লেবু পরিষদের উদ্যোগে কর্মী সমাবেশ

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ‘বাদশা-লেবু পরিষদ, নালিতাবাড়ীর ভবিষৎ’ এ শ্লোগানে কর্মী সভাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। রবিবার (৩০মে) বিকেলে আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে শহরের গড়কান্দা এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা আনছার আলী, মোক্তারুজ্জামান মুক্তার, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আসাদুজ্জামান সোহেল, আতিকুর রহমান মানিক, দেলোয়ার হোসেন রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একসময় নালিতাবাড়ী উপজেলার আওয়ামী রাজনীতির দুই নক্ষত্র ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও আজ নালিতাবাড়ীর ভাগ্য উন্নয়নে ও রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়েছে। রাজনীতির এই অসময়ে আজ এই দুই নেতার ঐক্যবদ্ধের মধ্যদিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যাতে কোন নব্য আওয়ামী লীগ, সন্ত্রাসী ও মাদকসেবী দলে না থাকতে পারে সেই চেষ্টা আমরা করবো। জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করবো। কর্মী সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সমর্থিত বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী মিছিল সহকারে অংশ নেন। সমাবেশ শুরুর আগে করোনা মোকাবেলায় সুরক্ষা হিসেবে নেতাকর্মীদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com