1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আফগানিস্তানে বোমা হামলায় ১০ জন নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আলাদা বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। মঙ্গলবার প্রথমে দুটি বোমা হামলা চালানো হয় পশ্চিম কাবুল। এখানে মূলত হতাহতের এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্য হামলাটি হয় উত্তর কাবুলে। যেখানে কোন প্রাণহানি হয়নি। তবে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড।

দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয়। কারণ হামলাটির স্থানে হাজারা জাতিগোষ্ঠীটির বসবাস রয়েছে। হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মোহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। বেশিরভাগ হাজারা জনগোষ্ঠীই শিয়া মতের অনুসারী।

তবে দ্বিতীয় বোমা হামলাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায়, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পর স্থান দুটি ঘিরে রেখেছে পুলিশ। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

এখন পর্যন্ত এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। এরআগে দেশটির শিয়া মতাবলম্বীদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছিল আইএসআইএল। আফগানিস্তানে ৩৬ মিলিয়ান জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ শিয়া জনগোষ্ঠী।

এর আগে কাবুলে বেশ কিছু হামলায় নিজেদের সংশ্লিষ্টতা ছিল বলে জানিয়েছে আইএসআইএল। গত আট মে কাবুলে একটি গাড়ি বোমা হামলায় ৯০ জন নিহত হয়। এঘটনায় নিজের জড়িত থাকার কথা জানিয়েছিল আইএসআইএল।

এদিকে, আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। যা শুরু হয় চলতি বছরের ১ মে থেকে। আগামী ১১ সেপ্টেম্বরের আগেই সব সেনা প্রত্যাহার শেষ করার কথা রয়েছে। দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে চায়।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com