1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ৭ হাজার ৬৬৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমেছে। একদিনে করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৭ হাজার মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে সোয়া ৩ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সোমবার (৭ জুন) সকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭ লাখ ৪৩ হাজার ৯১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭ হাজার ৬৬৬ জন। এর আগের দিন মারা যান ৯ হাজার ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২৬ হাজার ২৩৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ৯৪ হাজার ৮৪৪ জনের। বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ২০৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫২২ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ১২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লাখ ২২ হাজার ৭৩৭ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪৯৫ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৪২ হাজার ২৮৬ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭২৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com