1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

রাজশাহীতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৪ জন নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১

রাজশাহী: রাজশাহীর পবায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৭ জুন) বেলা সাড়ে ৩টার দিকে কাটাখালী থানাধীন চৌমহিনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুক্তা (৩৫), আলেয়া (৬৫), সোহান (৮), পরশ (৮)। তারা একই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- জীবন (৫) ও ভুট্ট (২০)। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি।

স্থানীয় এক ফার্মেসির মালিক মো. বুলেট বলেন, ‘ঝড়-বৃষ্টির মধ্যে গ্রামের অনেকে আম কুড়াতে গিয়েছিল। তবে একটি স্থানে বজ্রপাতে চারজন মারা গেছে। আহত দুজনকে আমার এখানে আনা হয়েছিল। আমি তাদের রামেক হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার পরামর্শ দিই। কিছু লোক তাদের মোটরসাইকেলে রামেকে নিয়ে যায়।’

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি চারজন ঘটনাস্থলে মারা গেছে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com