1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

মিন্নির জামিন : তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

বরগুনা : রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের আবেদনের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী সাত দিনের মধ‌্যে এ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিয়া এ আদেশ দেন। মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরপর জামিন কেন বাতিল হবে না- জানতে চেয়ে আসামিপক্ষকে কারণ দর্শাতে বলা হয়। গত ১৫ জানুয়ারি লিখিত জবাব আদালতে দাখিল করা হয়। ওই দিন জামিন বাতিল আবেদনের ওপর শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। শুনানিতে আদালতের কাছে সময় চায় রাষ্ট্রপক্ষ। আদালত ২ ফেব্রুয়ারি অধিকতর শুনানির দিন নির্ধারণ করে। আজ শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র, বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু ও মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম অংশ নেন। গত ৮ জানুয়ারি আদালতের কাছে ‘সাক্ষীদের বাড়িতে গিয়ে হুমকি দেয়ার’ অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়। গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। পরে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ হত্যা মামলায় মোট ২৪ জনকে আসামি করে আদালতে দুটি চার্জশিট দেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com