1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

টঙ্গীর বস্তিতে আগুন, শত শত ঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

গাজীপুর: টঙ্গীতে একটি বস্তিতে আগুন লেগে শত শত ঘর পুড়ে গেছে। শুক্রবার (১১ জুন) রাত ৩টার দিকে মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরিতে আগুন লেগে। মুহূর্তে আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে শত শত বসত ঘর ও কয়েকটি ঝুট গুদাম পুড়ে যায়। শনিবার (১২ জুন) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ইকবাল হোসেন জানান, মধ‌্যরাতে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে। এখন ডাম্পিং এর কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির বাসিন্দারা প্রথমে বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। মধ্যরাতে আগুন লাগায় তারা ঘর থেকে কোনো কিছুই সরিয়ে নিতে পারেননি। থাকার শেষ আশ্রয়টুকু হারিয়ে রাত থেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com