1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

মুজিবনগরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় খুন, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে গাঁজা সেবনে বাধা দেওয়ায় সাইদুর রহমান  (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত‌্যা করা হয়েছে। এ সময় গণপিটুনিতে হামলাকারী মনিরুল ইসলামেরও (২৪) মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাসেম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, যাদুখালী পাড়ার বট তলার মোড়ে একটি চায়ের দোকানে বসে আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম গাঁজা সেবন করছিলেন। এসময় স্বেচ্ছাসেবক লীগ মুজিবনগর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেন। এতে রাগান্বিত হয়ে মনিরুল ইসলামের হাতে থাকা হাসুয়া দিয়ে সাইদুরের গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সাইদুর রহমান। এ সময় আশপাশের লোকজন গণপিটুনি দিলে মনিরুল ইসলামও মারা যান।

ওসি জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com