1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক্টর (থ্রি হুইলার) ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
এতে সেতুর দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (১২ জুন) রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (১৩ জুন) সকালে বিষয়টি বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, শনিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এসময় ট্রাক্টরে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৭ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুইজনের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই)  আরিফুল রহমান জানান, দুর্ঘটনার পরে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি সরানোর পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে একলেনে যানজট রয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর আগুন লাগার পর থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর গাড়ির চাপ কিছুটা কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com