1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

ঢাকা  : সাভারে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকালে শ্রমিক-পুলিশ সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

রোববার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ হয়ে দৌড়ে সরতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় জিয়াসমিন আক্তার নামে ওই এক পোশাক শ্রমিক আহত হন।পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। জিয়াসমিন আক্তার ইপিজেডের গোল্ড টেক্স কারখানার সুইং অপারেটর ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

স্থানীয় হাবিব হাসপাতালের ব্যবস্থাপক মো. বিল্লু জানান, বিক্ষোভের পর এক নারী শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘সকালে ঘটনাস্থলে আমাদের পর্যাপ্ত ডেপ্লয়েড ছিলো। আমরা তাদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তারা শোনেননি। পরে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে রাস্তা ক্লিয়ার করা হয়েছে। হালকা কাঁদানে গ্যাস ও পানি ছিটিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেও তেমন কিছু হয়নি। অল্প সময় শুধু সড়কে যানচলাচল বিঘ্নিত হয়েছে।’

এসপি আরও বলেন, ‘আন্দোলনের সময় যখন শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছিল, আমাদের তখন করার কিছুই ছিল না। ওই শ্রমিক তখন দৌড়ে পালাতে গিয়েছিলেন। এ সময় খেয়াল না করায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগে মাথায় আঘাত পান তিনি। পরে তিনি মারা যান বলে আমরা নিশ্চিত হয়েছি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসপি আরও বলেন, ‘ওই শ্রমিক লেনি ফ্যাশনে চাকরি করতেন না। তবে সকালে আন্দোলনের সময় ওই কারখানার শ্রমিকদের সঙ্গে তিনি যোগ দিয়েছিলেন।’

উল্লেখ‌্য, নবীনগর-চন্দ্রা মহাসড়কে রোববার সকাল পৌনে ৭টার দিকে সড়ক অবরোধ করেন লেনি ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার প্রায় ৩০০ শ্রমিক। ওই সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com