1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মেয়র থেকে শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক কোনো অনুদান নয়, জলবায়ু তহবিলে প্রাপ্য অধিকার চান চিফ হুইপ ই-টিন আছে, রিটার্ন জমা না দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা: যা বলছে এনবিআর ও আয়কর আইন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাপান যাচ্ছেন তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা–দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত বিএনপি ক্ষমতায় আসার পর ৮০ হাজার মানুষ চাকরি হারিয়েছে: কর্নেল অলি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে চুমু: সেই শিক্ষকের জামিন নামঞ্জুর সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট উদ্ধার করা ১ লাখ পিস ইয়াবা ‘গায়েব করে দিলেন’ তিনি!

করোনাভাইরাস ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রী ও ব্যক্তিদের নিয়ে আলাদা বৈঠক করে এ নির্দেশ দেন ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, ক্যাবিনেট মিটিংয়ের পরে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে আলাদা বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এ ভাইোসের বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। প্রথমতঃ যেভাবেই হোক করোনাভাইরাস বাংলাদেশে প্রবেশের সব ধরনের সুযোগ বন্ধ করতে হবে। চীন থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবে, তাদেরকে টানা ১৪ দিন বিশেষ ব্যবস্থায় তত্ত্বাবধানে রাখতে হবে। এরি মধ‌্যে যে ৩১৬ জনকে বিমানে করে আনা হয়েছে, তাদেরকে সার্বিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, তা অব‌্যাহত রাখতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভাইরাস বিশেষজ্ঞ প্রফেসর আব্দুল্লাহ। তিনি এ সময় বলেন, এর আগে যেসব ভাইরাসের উদ্ভব ঘটেছিল, সেগুলো সেভাবে এত দ্রুত ছড়িয়ে পড়েনি। যতটা করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। এখনো চীনে বাংলাদেশের ১৭১ জন ছাত্র রয়ে গেছে, তাদেরকে আনার ব্যাপারে চেষ্টা চলছে। তাদেরকে আনার ব্যাপারে আমাদের প্লেন পাঠানো যাচ্ছে না, কারণ এর আগে যে প্লেনে করে চায়নায় অবস্থানরতদের নিয়ে আসা হয়েছে, সেই প্লেনের পাইলটদের অন্যান‌্য দেশ তাদের দেশে প্লেন নিয়ে ঢুকতে দিচ্ছে না। এজন্য চাইনিজ কোন প্লেন দিয়ে তাদেরকে আনার ব্যাপারে পরিকল্পনা হচ্ছে। এই ভাইরাসের বিস্তার ঘটছে এমন দেশ থেকে যারা আসছে, বাংলাদেশে তাদেরকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

সচিব বলেন, চায়না বা বিভিন্ন দেশ থেকে যে নাগরিক আমাদের দেশে আসছে, তাদেরকে সে দেশে সর্বোচ্চ পরীক্ষা-নিরীক্ষা করেই পাঠানো হচ্ছে। এর পরেও আমরা এখানে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে তাদেরকে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করছি। ’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন বড় বড় প্রকল্পে চাইনিজ যেসব নাগরিক কর্মরত আছে, তাদের মধ্যে যারা গত ১৮ তারিখের পরে বাংলাদেশে প্রবেশ করেছে, তাদেরকে আমরা বিশেষ তদারকিতে রেখেছি।’

চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ইতোমধ্যে এসব ফ্লাইটে ১২ থেকে ১৫ জন লোকের বেশি যাত্রী হচ্ছে না, ফলে এটা এমনিতেই বন্ধ করে দেবে হয়তো বিমান কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com