1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ জুন) ভোর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুনি মোল্লা বাড়ি এলাকায় এঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। তবে নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

এসআই আব্দুল রাজ্জাক জানান, ধারণা করা হচ্ছে,রাতে খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া করে পাগলা দিকে যাচ্ছিল। পথেই পিলকুনি এলাকায় ছিনতাইকারীরা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ায় চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গলাকেটে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

খবর পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com