1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সিলেটে শিক্ষিকার গলাকাটা ও গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

সিলেট: সিলেটের ওসমানীনগরের দয়ামীরে নিজ ঘর থেকে এক স্কুল শিক্ষিকা ও তার বাড়ির কাজের ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে দয়ামীরের সোয়াইরগাওয়ে নিজ ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ দুজন হলেন- ওই বাড়ির ডা. বিজয় দে’র স্ত্রী তপতী রানী দে (৫০) ও তার বাসার কাজের সহযোগী গৌরাঙ্গ বৈদ্য। তপতী রানী সোয়াইরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পুলিশ জানায়, তপতী রানীর চিকিৎসক স্বামী ও ছেলে বিকেলে প্রাইভেট প্রাকটিসে গিয়েছিলেন। তখন বাসায় তিনি এবং গৃহকর্মী গৌরাঙ্গ অবস্থান করছিলেন। রাতে স্বামী বাসায় ফিরে এসে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। পরে পুলিশে খবর দেন।

সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে ঘরের দরজা ভেঙে মেঝে থেকে তপতী রানীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এসময় বসত ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কাজের ছেলে গৌরাঙ্গেরও লাশ উদ্ধার করা হয়েছে।’r

তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com