1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঠাকুরগাঁওয়ে ২৫০ কেজি ওজনের মূর্তি উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন থেকে ২৫০ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ জুন) দুপুরে ওই ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামের কালি কুমার (৫৫) এর বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রোববার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক।

ওসি মোসাব্বেরুল হক জানান, শনিবার দুপুরে দিকে স্থানীয়রা খবর দেয় যে, সালন্দর ইউনিয়নের দেওগাঁ হরিবস্তি গ্রামে মৃত দর্প বর্ম্মণের বাসায় একটি বিষ্ণু মূর্তি আছে। এই খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় তার বাসা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তির দৈর্ঘ্য ৪ ফুট ৬ ইঞ্চি, প্রস্থ ২ ফুট ১ ইঞ্চি আর ওজন ২৫০ কেজি।

জিজ্ঞাসাবাদে কালি কুমার জানান, বাসার পাশে একটি পুকুর খননের সময় তিনি এই মূর্তিটি পেয়েছিলেন। তবে এটি কিসের মূর্তি, তা তিনি যানেন না।

ওসি আরও জানান, মূর্তিটি কি পাথরের তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ডিবি পুলিশ। এটি নিয়ে যাচাই বাছাই চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com