1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

করোনাভাইরাস : খুলনায় আরও ৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

খুলনা: খুলনায় প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) জেলার তিন হাসপাতালের মুখপাত্র পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজে দুইজন রয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেড জোনে পাঁচজন ও ইয়ালো জোনে একজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ভর্তি হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

অন্যদিকে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সরদার মনিরুল ইসলাম (৬৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনার রূপসা এলাকার বাসিন্দা।

এছাড়া হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪জন রোগী নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ৭০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটির করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৬৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com