1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী

ইউরোর খেলা দেখতে গিয়ে করোনায় আক্রান্ত সমর্থকরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের ভয়ঙ্কর থাবা থেকে নিজেদের রক্ষা করতে পারলেও ইউরোর খেলা দেখে ফিরে আসা ফুটবল ভক্তদের কারণে আতঙ্ক বিরাজ করছে ফিনল্যান্ড সরকারের মনে। দলকে উৎসাহ দিতে রাশিয়া গিয়েছিলেন ফিনিশীয় সমর্থকরা। কিন্তু তারা ফেরার পর থেকে দেশে করোনার সংক্রমণ বাড়ছে বলে বৃহস্পতিবার জানালো ফিনিশীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ফিনল্যান্ড তাদের ইউরো শুরু করে কোপেনহেগেনে স্বাগতিক ডেনমার্কের বিপক্ষে। ১-০ গোলের স্মরণীয় জয় পায় তারা। রাশিয়া ও বেলজিয়ামের সঙ্গে পরের দুই ম্যাচ ছিল সেন্ট পিটার্সবার্গে। সীমান্তবর্তী দেশ হওয়ায় এই দুই খেলা দেখতে রাশিয়ায় বেশি ভিড় করেছিল ফিনিশীয় ভক্তরা। সেখান থেকে তারা ফেরার পর দৈনিক শনাক্তের সংখ্যা প্রায় একশ জনে দাঁড়িয়েছে, আগে যেখানে ছিল ৫০ জনের মতো।

সীমান্তবর্তী অঞ্চলের এক হাসপাতালের প্রধান চিকিৎসক রিস্টো পিয়েটিকাইনেন বলেছেন, ‘এই লোকগুলো খেলতে দেখতে গিয়েছিল। সেখানে আশঙ্কাজনকভাবে তারা করোনা ছড়িয়েছে। মনে করা হচ্ছে, তারা নিজেদের মধ্যেই আদান-প্রদান করেছিল কিন্তু কয়েক দিনের মধ্যে তারা আক্রান্ত হয়েছে।’

ফিনিশীয় স্বাস্থ্য অধিদফতর বলছে, সেন্ট পিটার্সবার্গে খেলা দেখতে যাওয়া প্রায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং সেই সংখ্যা বাড়বে। বিশেষ করে ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দেখতে দেশ ছাড়া ১৫টি বাসের অধিকাংশ যাত্রী আক্রান্ত। সীমান্ত পার হওয়ার সময় সবার করোনা পরীক্ষা করা হয়নি বলে আরও অনেকে সংক্রমিত হবেন আশঙ্কা কর্তৃপক্ষের।

১৭ জুন কোপেনহেগেনে গ্রুপ ‘বি’র বেলজিয়াম বনাম ডেনমার্ক ম্যাচ দেখতে যাওয়া তিন জন ডেনিশ ফুটবল ভক্তের শরীরে ডেল্টা প্রজাতির করোনা শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার জানায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। উপস্থিত চার হাজার দর্শককে দ্রুত পরীক্ষা করতে অনুরোধ করা হয়েছে। ডেনমার্কে হয়ে যাওয়া তিন ম্যাচ থেকে সব মিলিয়ে ২৯ জন ভক্তের সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেছে তারা।

আগামী শনিবার আমস্টারডামে ডেনমার্ক শেষ ষোলোর ম্যাচ খেলবে ওয়েলসের বিপক্ষে। এই ম্যাচ দেখে দেশে ফিরে কোয়ারেন্টাইনের ঝামেলায় না পড়তে চাইলে ১২ ঘণ্টার বেশি নেদারল্যান্ডসের থাকা চলবে না জানিয়ে দিয়েছে ডেনিশ সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com