1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরা হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

সাতক্ষীরা: সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে নয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জস অফিসের মেডিক‌্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, জেলায় এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩১৫ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ জুন সাতক্ষীরা জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ দশমিক ৮৭ শতাংশ করোনা শনাক্ত হয়।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেন, এখন বিভিন্ন হাসপাতালে ৩৯১ জন করোনা ও করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪১ জন পজিটিভ রোগী ও বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

তিনি জানান, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৭০ জন। এছাড়া জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com