1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ম্যাচ জিতিয়ে ছিটকে গেলেন বাটলার

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের নায়ক ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। অপরাজিত ৬৮ রানের ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছিলেন তিনি। কিন্তু সিরিজের পরের ম্যাচটিতে একাদশেই ছিলেন না বাটলার।

কিন্তু কী কারণে প্রথম ম্যাচের নায়ককে রাখা হলো না পরেরটিতে? দ্বিতীয় ম্যাচে মেলেনি সে প্রশ্নের উত্তর। তবে তৃতীয় ম্যাচের আগেই জানিয়ে দেয়া হলো শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি নয়, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পায়ের হাঁটুর নিচের পেশীর ইনজুরির কারণে তৃতীয় টি-টোয়েন্টি ও পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হবে না বাটলারের। তিনি এখন বাড়ি ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় মন দেবেন। বৃহস্পতিবার সকালে এমআরআই করানোর পর এ ইনজুরির ব্যাপারে নিশ্চিত হয়েছে ইংল্যান্ড।

অবশ্য বাটলার ইনজুরিতে না পড়লেও, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটিতে নানার পরীক্ষানিরীক্ষার আভাস আগেই দিয়েছিল ইংল্যান্ড দল। দ্বিতীয় ম্যাচে বাটলারের জায়গায় ইনিংস সূচনা করতে পাঠানো হয়েছি জনি বেয়াস্টোকে। যদিও তিনি তিন বলে ০ রান করে আউট হয়ে গেছেন।

এখন ওয়ানডে সিরিজের দলে বাটলারের জায়গায় নেয়া হয়েছে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ডেভিড মালানকে। একদিনের ক্রিকেটের এই সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করতে পারেন জনি বেয়ারস্টো কিংবা স্যাম বিলিংস।

এরই মধ্যে টি-টোয়েন্টি সিরিজটি জিতে নিয়েছে ইংল্যান্ড। শনিবার হবে সিরিজের তৃতীয় ম্যাচ। এরপর আগামী ২৯ জুন, ১ ও ৪ জুলাই হবে ওয়ানডে সিরিজ ম্যাচ তিনটি। যেগুলো হবে যথাক্রমে চেস্টার লি স্ট্রিট, দ্য ওভাল ও ব্রিস্টলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com