1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তের আমন্ত্রণে রোম সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবন উদ্বোধন করেছেন।

বুধবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ প্রমুখ।

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, রোমের ভায়া দেল অ্যান্তারতাইদ এলাকায় ২৩ দশমিক ৯ কাঠা জায়গার ওপর বাংলাদেশ দূতাবাস অবস্থিত। বেজমেন্টে দুই তলাসহ পাঁচতলা বিশিষ্ট বাংলাদেশ দূতাবাসের নিজস্ব এ চ্যান্সারি ভবন।

বাংলাদেশ দূতাবাস ভবনের এ নিজস্ব চ্যান্সারি ভবনের ফলে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আরো সহজে সেবা পাবেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দূতাবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com