1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

লুইস-রাসেল-গেইলের ব্যাটে উড়ে গেলো দ.আফ্রিকা

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দারুণ এক জয় দিয়ে শুরু করেছে উইন্ডিজরা। শনিবার দিবাগত রাতে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের তারা হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

গ্রেনেডার সেন্ট জর্জ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে। জবাবে এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল ও ক্রিস গেইলের ব্যাটে ভর করে ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।

১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভারেই ৮৫ রান তুলে ফেলেন ফ্লেচার ও লুইস। এই রানের মাথায় রান আউটে কাটা পড়েন ফ্লেচার। ১৯ বল খেলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করে যান তিনি। ফ্লেচার আউট হলেও হাত খুলে মারতে থাকেন লুইস। ১১.৫ ওভারের মাথায় দলীয় ১২৪ রানে তাবরেজ শামসির বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। যাওয়ার আগে ৩৫ বল খেলে ৪ চার ও ৭ ছক্কায় ৭১ রানের ঝড়ো ইনিংস খেলে যান। তার স্ট্রাইক রেট ছিল ২০২.৮৫!

এরপর ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল দেখে-শুনে ব্যাট করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গেইল ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩২ রানে অপরাজিত থাকেন। আর রাসেল ১২ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন।

এর আগে প্রোটিয়াদের ১৬০ রানের ইনিংসে টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান রান পান। তার মধ্যে রাসি ফন ডের ডুসেন ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। কুইন্টন ডি কক ২ চার সমান সংখ্যক ছক্কায় করেন ৩৭ রান। টেম্বা বাভুমা ২০ বলে করেন ২২। আর রেজা হেনড্রিকস ১৭ রান করেন ১১ বলে। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। তাতে দলীয় সংগ্রহও ১৬০ রানের বেশি হয়নি।

বল হাতে উইন্ডিজের ফাবিয়ান আলেন ও ডোয়াইন ব্রাভো ২টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হন এভিন লুইস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com