1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

রেকর্ড গড়ে কোয়ার্টার ফাইনালে ইতালি

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। শনিবার দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে অতিরিক্ত সময়ে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে।

অবশ্য অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল পায়নি দ্বিতীয়ার্ধেও। কিন্তু যোগ করা সময়ে দুটি গোল করে তারা। আর হজম করে একটি। তাতে ২-১ ব্যবধানে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠে যায় রবার্তো মানচিনির শিষ্যরা।

পাশাপাশি রেকর্ডও গড়েছে তারা। টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। সবশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে তারা ন্যাশন্স লিগে পর্তুগালের কাছে হেরেছিল। এরপর থেকে তাদের জয়রথ ছুটছেই। এর আগে ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত ইতালি টানা ৩০ ম্যাচে অপরাজিত ছিল। এবার সেই রেকর্ড ভেঙে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইউরোর শেষ আট নিশ্চিত করেছে।

ওয়েম্বলিতে অবশ্য প্রথমার্ধে ইতালির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে অস্ট্রিয়া। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে জালের নাগালও পেয়েছিল তারা। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৫ মিনিটের মাথায় গোলের দেখা পায় ইতালি। এ সময় বক্সের মধ্যে সতীর্থের ক্রসে বল পেয়ে যান ফেদেরিকো কিয়েজা। এরপর ভলিতে গোল করেন। ১০৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন মাতেও পেসিনা। কিন্তু ১১৪ মিনিটের মাথায় অস্ট্রিয়ার সাসা কালাজদিক গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। এর মধ্য দেয় ইতালির টানা ১১ ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ড ভেঙে যায়। দ্বাদশ ম্যাচে এসে তারা গোল হজম করে।

কিন্তু এরপর আর জালের নাগায় পায়নি অস্ট্রিয়া। তাতে ২-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় তাদের।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল-বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে মিউনিখে আগামী শুক্রবার খেলবে ইতালি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com