1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

ঘরে শান্তি আনে যেসব রঙ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

লাইফ স্টাইল ডেস্ক : বিভিন্ন রঙ আমাদের জীবনযাপনে আলাদা প্রভাব ফেলে। নানা রঙ মানুষের মনের আবেগকে নানারূপে নাড়া দেয়। আমাদের ঘরের দেয়ালে যে রঙ থাকে তা আমাদের মন ও মুডকেও প্রভাবিত করে। আপনার ঘর সবসময় আনন্দময় থাকুক, সেটাই চান নিশ্চয়ই? তাহলে ঘরের আসবাবপত্র ও দেয়ালের রঙয়ে পরিবর্তন নিয়ে আসুন। যেসব রঙ আপনার ঘরে একটা সুখের আবহ নিয়ে আসবে-

হালকা গোলাপি: সকালে ঘুম থেকে উঠে যদি ঘরে হালকা গোলাপি আসবাবপত্র দেখেন, আপনার মনটা ফুরফুরে হয়ে উঠবে। আপনি ভারমুক্ত হয়ে আনন্দের সঙ্গে দিনটা শুরু করতে পারবেন।

হালকা বেগুনি: চারপাশ শান্ত ও ভারমুক্ত রাখার আবহ তৈরি করে হালকা বেগুণী রঙ। ফার্নিচারের রঙ হালকা বেগুনি হতে পারে। এছাড়া সকালে ঘুম থেকে উঠে ঘরের হালকা বেগুনি রঙয়ের দেয়াল দেখে আপনার মন ফুরফুরে হয়ে যাবে।

হালকা সবুজ: প্রকৃতিপ্রেমীদের প্রিয় রঙ সুবজ। এই রঙ তারুণ্য ফুটিয়ে তোলে। তাই নিজেকে সব সময় উজ্জীবিত রাখতে ঘরের পর্দা, আসবাবে হালকা সবুজ রঙকে প্রাধান্য দিন।

হালকা হলুদ: হালকা হলুদ রঙ শান্তি বহন করে। আপনার ঘরে হালকা হলুদ রঙয়ের ফার্নিচার বা পর্দা ঘরটিকে আনন্দময় করে তুলবে।

অ্যাকুয়া: অ্যাকুয়া অর্থাৎ উজ্জ্বল নীলচে সবুজ রঙ আপনার ঘরে শান্তি নিয়ে আসতে পরে। এই রঙ মনকে প্রশান্তির অনুভূতি দেয়। ঘরে এই রঙয়ের ফার্নিচার বা পর্দা থাকলে বা দেয়াল এই রঙের হলে ঘর আনন্দময় লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com