1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যে কারণে মগবাজারে বিস্ফোরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

ঢাকা: মগবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের পর থেকে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্যরা।

এ বিষয়ে বিষ্ফোরক অধিদপ্তরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ বলেছেন, ‘ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে। বিভিন্ন ধরনের গ‌্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে। এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়। শুধু গ্যাস লিকেজ থেকে এতো বড় বিস্ফোরণ অস্বাভাবিক।’

সোমবার (২৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অন্যদিকে, আজ দুপুরে মগবাজার ওয়ারলেস গেটে বিস্ফোরিত এলাকা পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরিত এলাকায় মিথাইল গ্যাসের গন্ধ পাওয়া গেছে।’

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের শো-রুম লাগোয়া ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com