1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ম্যালেরিয়ায় দুজনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এছাড়া, চলতি বছরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দেশে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমীন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৭ জন।

রোবেদ আমীন জানিয়েছেন, মে মাসে ৩২৩ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৬০ জন বান্দরবানে। রাঙামাটিতে ৪১ জন, খাগড়াছড়িতে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং কক্সবাজারে ১৪ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বছরের তুলনায় এ বছরের মে মাসে ম‌্যালেরিয়ায় আক্রান্তের হার ১১ শতাংশের বেশি বেড়েছে।

তিনি বলেন, ‘আমরা জেনেছি, ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে এবছর দুজন মারা গেছেন। গত বছর একজন মারা গিয়েছিলেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com