1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

গোল না পাওয়ায় হত্যার হুমকি, সেই মোরাতাই স্পেনের জয়ের নায়ক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : গত কয়েকদিনের মধ্যে কতকিছুই না হয়ে গেলো স্পেনের তারকা ফরোয়ার্ড আলভারো মোরাতার জীবনে। প্রথমে খালি পোস্টের সামনে দাঁড়িয়েও গোল করতে না পারা, পরে পেনাল্টি থেকে গোল মিস- যার ফলে তার পরিবারকে পেতে হয়েছে মৃত্যুর হুমকি।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই জ্বলে উঠলেন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৮ গোলের নাটকীয় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দলের পক্ষে মহা গুরুত্বপূর্ণ এক গোল করেছেন তিনি। যার সুবাদে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেছে স্পেন।

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেন। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেরার্ড মোরেনো। ফাঁকায় দাঁড়িয়ে ফিরতি বল পেয়েছিলেন মোরাতা। কিন্তু সেটি বাইরে মেরে বসেন তিনি। পরে স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মোরাতা নিজেই মিস করেন পেনাল্টি।

সেভিয়ার মাঠে হওয়া পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটির পর সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছে মোরাতা। এমনকি রাস্তায় তার স্ত্রী-সন্তানদেরও বাজেভাবে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে। শুধু তাই নয়, গোল মিস করায় তার বাচ্চাদের মৃত্যুও কামনা করেছেন অনেকে।

মাঠের খেলায় ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেও পরিবারের ওপর আসা এসব হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়েন মোরাতা। নিজের মোবাইল ফোনটি দূরেই রাখেন বলে জানান তিনি। বারবার দুঃস্বপ্নের মতো হাজির হওয়ায় ঠিকঠাক ঘুমাতেও পারেননি মোরাতা।

সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ ব্যবধানে ড্র ছিল ম্যাচটি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। যেখানে দশ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন মোরাতা। পরে মিকেল ওয়ারজাবালের গোলে ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতে স্পেন।

খেলা শেষে নিজের গোলটিকে পরিবারের জন্য উৎসর্গ করেছেন মোরাতা। গত কয়েকদিনে চলমান সব ঘটনাবলীর বিষয়ে তিনি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি, কোনোকিছুই আমার জন্য খুব একটা ভালো ছিল না। তবে স্পেনের বেশিরভাগই আমার পাশে ছিলেন।’

মোরাতা আরও যোগ করেন, ‘আমার এই গোলটা আমার স্ত্রীর জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য এবং আমাকে যারা সমর্থন দিয়েছেন তাদের সবার জন্য। মাঝেমধ্যে আপনাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। যাতে আপনি ভালো সময়টা উপভোগ করতে পারেন।’

দলের ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে খুশি স্পেনের কোচ লুইস এনরিকেও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মোরাতার প্রশংসায় এনরিকে বলেছেন, ‘আমার মনে হয় না, বিশ্বে এমন কোনো কোচ আছে, যারা মোরাতারা মতো একজন খেলোয়াড়ের প্রশংসা করবে না। সে আপনাকে ধারাবাহিকতা দেবে। তার ডিফেন্ডিং দেখে মনে হয় সে একজন সেন্টার ব্যাক, আবার গোলও করে সমান তালে। মোরাতাকে দলে পাওয়া আমাদের জন্য ভালো ব্যাপার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com