1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মগবাজারে বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

ঢাকা: রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান (২৫) নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ‌্যা বেড়ে দাঁড়িয়েছে নয় জনে।

বুধবার (৩০ জুন) সকাল ৬টা ৪০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান।

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, বিস্ফোরণের ঘটনায় ইমরানের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ইমরানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ। ইমরান বেঙ্গল মিট এ কর্মরত ছিলেন।

গত ২৭ জুন সন্ধ‌্যায় মগবাজারের সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিহত। ২৯ জুন ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। আর আজ হাসপাতালে আরও একজন মারা গেলেন। এখনও হাসপাতালে বেশ কয়েকজন ভর্তি আছেন। ওই বিস্ফোরণে রাস্তায় চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস, আশপাশের আরও ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com