1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রামেক হাসপাতালে একদিনে ১২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

রাজশাহী: রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুন)  সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।

চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে মোট ৩৫২ জনের মৃত্যু হলো। এর আগে গত ২৯ জুন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার (৩০ জুন)  সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন পাঁচজন। বাকি সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

করোনা পজিটিভ পাঁচজনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁর একজন করে বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর আরও পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের একজন মারা গেছেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com