1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দেবহাটার পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে তিনজন যুবক একটি মোটরসাইকেলে করে বেপরোয়া গতিতে সাতক্ষীরা দিকে যাচ্ছিলেন। পথে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন আরোহী ওই তিন যুবক।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com