1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ইউরোর কোয়ার্টার ফাইনালের সূচি

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে গেল ইউরো কাপের দ্বিতীয় রাউন্ডের খেলা। ২৪ দলের টুর্নামেন্টে এখন টিকে রয়েছে আর মাত্র ৮টি দল। দুইদিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (২ জুন) থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। দুইদিনে হবে কোয়ার্টার ফাইনালের চার ম্যাচ।

শেষ ষোলোর বাঁধা পেরিয়ে কোয়ার্টারে আসা দলগুলো হলো সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক, ডেনমার্ক, ইংল্যান্ড ও ইউক্রেন। এই ৮ দলকে নিয়েই এখন হবে ইউরোর শিরোপা নির্ধারণীর শেষ দিকের লড়াই। যা শুরু হচ্ছে শুক্রবার থেকে।

আগেই জানা গিয়েছিল, কোয়ার্টার ফাইনালের প্রথম তিন ম্যাচে লড়বে কোন ছয় দল। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের শেষ দুই ম্যাচের পর নিশ্চিত হওয়া গেল বাকি দুই দলের নামও। প্রথম ম্যাচে জার্মানির বিদায় ঘণ্টা বাজিয়ে ইংল্যান্ড ও পরের ম্যাচে সুইডেনকে হারিয়ে শেষ আটের টিকিট পেয়েছে ইউক্রেন।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন। ম্যাচটি হবে রাশিয়ার ক্রেস্তোভস্কি স্টেডিয়ামে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। একইদিন দিবাগত রাত ১টায় হাই ভোল্টেজ ম্যাচে জার্মানির আলিয়াঞ্জ এরেনায় খেলতে নামবে বেলজিয়াম ও ইতালি।

পরদিন তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ডেনমার্ক ও চেক রিপাবলিকের মধ্যে। আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। একইদিন দিবাগত রাত ১টায় ইংল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে ইতালির রোমের অলিম্পিক স্টেডিয়ামে।

এই চার ম্যাচের জয়ী দলকে নিয়ে আগামী ৬ ও ৭ জুলাই হবে সেমিফাইনালের লড়াই। প্রথম সেমিফাইনালে লড়বে সুইজারল্যান্ড-স্পেন ও বেলজিয়াম-ইতালির মধ্যকার দুই জয়ী দল। আর দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে চেক রিপাবলিক-ডেনমার্ক ও ইংল্যান্ড-ইউক্রেন ম্যাচের মধ্যকার জয়ী দুই দল।

এবারের ইউরো কাপের ফাইনাল ম্যাচটি হবে আগামী ১১ জুলাই (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। টুর্নামেন্টের ফাইনাল ও দুই সেমিফাইনাল ম্যাচই হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।

চলতি ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের সূচি

প্রথম কোয়ার্টার ফাইনাল :

সুইজারল্যান্ড বনাম স্পেন, ২ জুলাই রাত ১০টা

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল :

বেলজিয়াম বনাম ইতালি, ২ জুলাই দিবাগত রাত ১টা

তৃতীয় কোয়ার্টার ফাইনাল :

চেক রিপাবলিক বনাম ডেনমার্ক, ৩ জুলাই রাত ১০টা

চতুর্থ কোয়ার্টার ফাইনাল :

ইউক্রেন ​বনাম ইংল্যান্ড, ৩ জুলাই দিবাগত রাত ১টা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com