1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

জার্মানিকে হারিয়েও সন্তুষ্ট নন ইংল্যান্ড কোচ

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

স্পোর্টস ডেস্ক : ঠিক ২৫ বছর আগেও মাঠ এবং প্রতিপক্ষ সব একই ছিল; কিন্তু ছবিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেদিন পেনাল্টি মিস করে পুরো একটা দেশের কাছে ভিলেন হয়ে গিয়েছিলেন, আজ সেই গ্যারেথ সাউথগেটই সবার নয়নের মণি। তার অধীনেই জার্মানিকে দ্বিতীয় রাউন্ড থেকে নকআউট করে দিয়েছে ইংল্যান্ড। তার ট্যাকটিসে দল জিতেছে ২-০ গোলে।

তবে চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির বিরুদ্বে জয়ের পরও পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। কারণ, পথ তো এখনও অনেক বাকি। এ কারণে নিজের লক্ষ্য থেকে সরতে নারাজ সাউথগেট।

জার্মানিকে হারানোর পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দ্বিতীয় গোলটা হওয়ার পর আমি স্বস্তি পাই। ওটা একটা দারুণ মুহূর্ত ছিল। তবে আমরা এখনও যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেখানে পৌঁছায়নি। আমি হয়তো ভবিষ্যতে আজকের মতো একটা দিনের স্মৃতির দিকে (স্বস্তিতে) ঘুরে তাকাতে পারি, তবে আমি শনিবার (কোয়ার্টার ফাইনাল ম্যাচ) সবার আগে সঠিক সিদ্ধান্ত নিতে চাই।’

যদিও ইংল্যান্ড মানে বড় একটি চ্যালেঞ্জের মুখোমুখি। সেই চ্যালেঞ্জ সম্পর্কে ভালভাবেই অবগত রয়েছেন ইংল্যান্ড ম্যানেজার, ‘সমগ্র দেশ জুড়ে আশা একটাই, যে আমরা মাঠে নামব এই জিনিসটা (ইউরো) জয়ের জন্য। সত্যি বলতে এটা খুবই ভয়ঙ্কর এক ব্যাপার। তবে আমরা আসন্ন চ্যালেঞ্জের বিষয়ে সবাই অবগত।’

গতবারের ইউরোর হতাশার পর ইংল্যান্ডের দায়িত্ব নিয়েই থ্রি লায়ন্সকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন সাউথগেট। ২০১৮ সালের বিশ্বকাপের পর ইউরোতেও সাউথগেট ইংল্যান্ডকে শেষ চারে তুলতে পারেন কিনা এখন সেটাই দেখার। তাদের পরবর্তী প্রতিপক্ষ ইউক্রেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com