1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার অনলাইনে টিকিট কালোবাজারি হয়, এভাবে বলার সুযোগ কম: রেলমন্ত্রী নেত্রকোণায় ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন, স্বচ্ছতায় জোর শেরপুরে স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন ডিসি পল্টনের পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ছাত্রশিবিরের পোস্টারিং জাতীয় ছাত্রশক্তির শেরপুর জেলা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ যৌন হয়রানির মিথ্যা মামলা করে নিজেই কারাগারে বাদী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

করোনাভাইরাস : ১ কোটি ৮০ লাখ লোক ঘরে বন্দি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রচেষ্টা আরো জোরদার করেছে চীন। আরো তিনটি নগরীর প্রায় এক কোটি আশি লাখ মানুষকে এখন তাদের ঘরে থাকতে বলা হয়েছে।

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় পাঁচশো জনের মৃত্যু ঘটেছে।

সাংহাই নগরী থেকে প্রায় ১০০ মাইল দূরের শহর হাংজুতে চীনের বিশাল প্রযুক্তি কোম্পানি আলিবাবার সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, আর মাথার ওপর চক্কর দিচ্ছে যুদ্ধ বিমান।

আলিবাবার ভবনটি বন্ধ করে দেয়া হয়েছে। ঐ এলাকার একটি বাড়ি থেকে প্রতি দু’দিনে একজন মাত্র লোককে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এখন চীন যা করছে, তাকে অনেকটা যুদ্ধপ্রস্তুতির সঙ্গেই তুলনা করা যায়।

একের পর এক নগরীতে লাখ লাখ মানুষকে তাদের ঘরে থাকতে বলা হচ্ছে, যাতে এই ভাইরাস আর না ছড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com