1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় তিনজন ও উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলার নওদা পাড়ার আব্দুস সাত্তারের ছেলে শুকুর আলী (৪০), জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের নূরুন নাহার (৭০) ও চুয়াডাঙ্গা পলাশপাড়ার জিন্নাত আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

অপরদিকে সর্দি-কাশি ও জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে সদর উপজেলার শঙ্করচন্দ্রপুর গ্রামের কফিকুল ইসলামের স্ত্রী আমেনা বেগম (৫৫), কুষ্টিয়া ইবি থানার মনোহরদিয়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী শ্যামলী খাতুন (৫৬) ও দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বিশারত আলীর মেয়ে আয়েশা খাতুন (২৮) মারা গেছেন।

ডা. এএসএম মারুফ হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে ছয়জন, আলমডাঙ্গায় পাঁচজন ও জীবননগরে তিনজন।

জেলায় এখন পর্যন্ত তিন হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৩০৬ জন। মারা গেছেন ৯৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com