1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ সংঘর্ষে নিহত ৫

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অ‌্যাম্বুলেন্স ও মাছ ভর্তি পিকআপের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। শনিবার (৩ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতীর হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহত পাঁচ জনের মধ‌্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, অ্যাম্বুলেন্সের চালক সাদ্দাম মিয়া, চট্টগ্রামের দক্ষিণ আলী শহরের মোর্শেদ আলীর স্ত্রী ফরিদা আক্তার (৩৫) ও তার বড় বোন ফেরদৌসি আক্তার (৪৫)।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি পিকআপ হাতিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ‌্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ‌্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ‌্যাম্বুলেন্সের চালকসহ তিন জন নিহত হন। আহত হন সাত জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরও দুই জন মারা যান। আহত পাঁচ জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com