1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পশ্চিমবঙ্গে তিন মাসে সর্বনিম্ন সংক্রমণ, ২১ মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত ১ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১ হাজার ২৭৪ জন। তার তিন মাস পর সংক্রমণ আবার ১ হাজার ৪০০-এর নিচে নামল। খবর : আনন্দবাজার পত্রিকা।

শনিবার সেখানে দৈনিক সংক্রমণ দাঁড়ায় ১ হাজার ৩৯১ জন। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমে দাঁড়ায় ২১ জনে। এর ফলে পশ্চিমবঙ্গে মোট করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১৭ হাজার ৭৭৯ জনে। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৪ হাজার ৯৭ জনে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮১৯ জন। ফলে মোট সুস্থ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৬৭ হাজার ৩৮ জন।

জেলাভিত্তিক সংক্রমণের হিসেবে ভারতের ওই রাজ্যে এখনও তালিকার শীর্ষে উত্তর ২৪ পরগনা। সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর। দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় ১৪২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। দার্জিলিংয়ে শেষ ২৪ ঘণ্টায় ১৩৫ জন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে।

সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে অনেকটাই কমেছে সংক্রমণের হার। শুক্রবারের থেকে আরও কমে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে ২.৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৩৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com