1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিয়ে করেছেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান নায়িকা নিজেই। জানা গেছে, কেয়ার স্বামীর নাম মোস্তাক কিবরিয়া। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

এক ফেসবুক স্ট্যাটাসে কেয়া লেখেন, ‘আলহামদুলিল্লাহ বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এছাড়াও গণমাধ্যমে নিজেদের জন্য দোয়া চেয়ে কেয়া জানান, পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে হঠাৎ করেই বিয়ে হয়েছে তাদের। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।

তবে পরবর্তীতে বড়সড় করে আয়োজন করার পরিকল্পনা আছেও বলে জানান।

উল্লেখ্য, ‘কঠিন বাস্তব’ সিনেমায় অভিনয় করে ঢালিউডে পা রাখেন কেয়া। তখন তার বয়স মাত্র ১৪। এরপর একটানা দুই ডজনের মতো ছবিতেও কাজ করেন নায়িকা। মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানের মতো নায়কদের সঙ্গেও পর্দা ভাগ করেছেন কেয়া।

কিন্তু কেয়ার ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে নিজেকে আড়াল করে নেন। যদিও পরবর্তীতে ২০১৫ তে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি।। তবে এখনও কেয়ার কিছু ছবি রয়েছে, যা মুক্তির অপেক্ষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com